এবার কি নিশানায় সলমনের ভগ্নিপতি? লরেন্স বিষ্ণোইয়ের হুমকি মেইল ঘিরে মুম্বইজুড়ে তোলপাড় – বার্তা.in
News Desk: বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারের ওপর থেকে বিপদের মেঘ যেন কিছুতেই কাটছে না। বাবা সেলিম খান যখন হাসপাতালে চিকিৎসাধীন, ঠিক সেই মুহূর্তেই অভিনেতার বোন অর্পিতা খানের স্বামী আয়ুষ শর্মাকে প্রাণনাশের হুমকি দিয়ে মেইল পাঠানো হয়েছে। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে টিনসেল টাউনে।সুইডেন থেকে এল রহস্যময় মেইলতদন্তে নেমে মুম্বই পুলিশ জানতে পেরেছে, আয়ুষ শর্মার কাছে আসা এই হুমকি মেইলটি পাঠানো হয়েছে সুইডেন থেকে। ‘প্রোটন মেইল’ নামক একটি এনক্রিপটেড পরিষেবা ব্যবহার করায় অপরাধীকে ট্র্যাক করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনার নেপথ্যে কুখ্যাত