কাজলের ছবি বা কণ্ঠস্বর ব্যবহারে জারি কড়া নিষেধাজ্ঞা, ডিপফেক রুখতে ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের – বার্তা.in
News Desk: অভিনেত্রী কাজলের ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় এক যুগান্তকারী নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। এখন থেকে অভিনেত্রীর অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এমনকি তাঁর মতো দেখতে কোনো অবয়বও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শুক্রবার বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেন।আদালতের এই রায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার নিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কাজলের পরিচয় বিকৃত করে তৈরি করা যেকোনো ডিজিটাল কনটেন্ট বা পর্নোগ্রাফিক উপাদান অবিলম্বে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অভিনেত্রীর পক্ষে