যুবসাথী প্রকল্প: মাত্র ৫ দিনে আবেদন ৪৫ লক্ষ ছাড়াল, শীর্ষে মুর্শিদাবাদ – বার্তা.in
News Desk: রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের ভিড় উপচে পড়ছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় মাত্র পাঁচ দিনেই আবেদনের সংখ্যা ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রতিদিন গড়ে প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়ছে। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পের আওতায় মাসিক ১৫০০ টাকা বেকার ভাতা পাবেন, যা আগামী এপ্রিল মাস থেকে প্রদান করা হবে।আবেদনের নিরিখে জেলাভিত্তিক তালিকায় শুরু থেকেই শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলা। তবে পাহাড়ি