হাড় ভাঙলে তবেই তা অপরাধ, আফগানিস্তানে স্ত্রীদের ওপর নারকীয় অত্যাচারে ছাড়পত্র দিল তালিবান – বার্তা.in
News Desk: আফগানিস্তানে মানবাধিকার এবং নারী অধিকারের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল তালিবান প্রশাসন। তালিবানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার সিলমোহর দেওয়া ৯০ পৃষ্ঠার এক নয়া দণ্ডবিধি ঘিরে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই নতুন নিয়মে কার্যত আফগান পুরুষদের ঘরোয়া হিংসা বা গার্হস্থ্য হিংসায় একতরফা লাইসেন্স দেওয়া হয়েছে।নতুন এই দণ্ডবিধির মর্মান্তিক দিকটি হলো, এখন থেকে কোনো আফগান পুরুষ যদি তার স্ত্রী বা সন্তানদের ওপর শারীরিক নির্যাতন চালান, তবে তাকে ততক্ষণ পর্যন্ত অপরাধ হিসেবে গণ্য করা হবে না, যতক্ষণ না ভুক্তভোগীর শরীরের কোনো হাড় ভাঙছে