বোর্ডের পরীক্ষা ছেড়ে আইপিএল প্র্যাকটিসে তাণ্ডব ১৪ বছরের বৈভবের, ছক্কায় ফাটল জলের পাইপ – বার্তা.in
News Desk: আইপিএল শুরুর আগেই নিজের উপস্থিতির জানান দিল খুদে বিস্ময় বৈভব সূর্যবংশী। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে রাজস্থান রয়্যালসের প্রাক-মরসুম শিবিরে যোগ দিয়েছে এই ১৪ বছর বয়সি ব্যাটার। আর অনুশীলনে নেমেই ঘটিয়ে ফেলল এক লঙ্কাকাণ্ড। নেটে ব্যাট করার সময় বৈভবের মারা একটি বিধ্বংসী ছক্কা সোজা গিয়ে লাগে মাঠের উঁচুতে থাকা একটি জলের পাইপে। বলের গতি ও আঘাতে মুহূর্তেই পাইপ ফেটে জল পড়তে শুরু করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ মজা করে লিখেছে, ‘এটা বৈভবের কাজ।’অন্যদিকে, রাজস্থান রয়্যালসের