স্বজন হারানোর শোক সামলে দেশমাতৃকার জয়ে নায়ক ঈশান কিষান – বার্তা.in
News Desk: পারিবারিক শোকের পাহাড় মাথায় নিয়েও ভারতকে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিতে বড় ভূমিকা রাখলেন ঈশান কিষান। ফাইনালের মাত্র ৪৮ ঘণ্টা আগে সড়ক দুর্ঘটনায় দিদি ও জামাইবাবুকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও দেশের স্বার্থে মাঠে নামার কঠিন সিদ্ধান্ত নেন এই উইকেটরক্ষক-ব্যাটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে মাত্র ২৫ বলে বিধ্বংসী ৫৪ রানের ইনিংস খেলে ভারতের ৯৬ রানে বিশাল জয় নিশ্চিত করেন তিনি।ম্যাচ শেষে নিজের এই লড়াকু ইনিংসটি প্রয়াত আত্মীয়দের উৎসর্গ করেছেন ঈশান। একসময় শৃঙ্খলাভঙ্গ ও অফ-ফর্মের কারণে বিসিসিআই-এর বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে