ভোটার তালিকায় ১০ জনের নাম ‘বিবেচনাধীন’ শুনেই মৃত্যু প্রৌঢ়ের! দেহ নিয়ে পথ অবরোধ তৃণমূলের – বার্তা.in
News Desk: মুর্শিদাবাদ বিধানসভার গুধিয়া গ্রামে এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হরিরামপুর-বহরমপুর রাজ্য সড়ক। ভোটার তালিকায় পরিবারের ১০ জন সদস্যের নামের পাশে ‘বিবেচনাধীন’ শব্দটি দেখে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুল শেখের। এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।আতঙ্কে মৃত্যু ও উত্তপ্ত রাজপথস্থানীয় সূত্রে খবর, ২৪৪ নম্বর বুথের ভোটার আব্দুল শেখের পরিবারের ১০ সদস্যের নাগরিকত্ব বা ভোটার তালিকায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় সাম্প্রতিক তালিকায়। পরিবারের দাবি, এই খবর পাওয়ার পর থেকেই