১ মার্চ থেকে কার্যকর হচ্ছে শুধু ‘রেলওয়ান’ অ্যাপ, বন্ধ হচ্ছে পুরোনো পরিষেবা – বার্তা.in
News Desk: চালু হওয়ার মাত্র আট মাসের মধ্যে দুই কোটির বেশি ডাউনলোডের মাইলফলক স্পর্শ করেছে ভারতীয় রেলের নতুন অ্যাপ ‘রেলওয়ান’ (RailOne)। রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সম্প্রতি অ্যাপটি দৈনিক পাঁচ লক্ষ টিকিট বুকিংয়ের রেকর্ড গড়েছে। ২০২৫ সালের জুলাই মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটি উন্মোচন করার পর থেকেই যাত্রীদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে।সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) নির্মিত এই অ্যাপটি ১ মার্চ থেকে একমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর হবে। এর ফলে বর্তমানের ‘ইউটিএস অন মোবাইল’ পরিষেবাটি বন্ধ হয়ে যাচ্ছে। তবে পুরোনো অ্যাপের গ্রাহকরা