মাঠে ফুটবল ছেড়ে লাথি ঘুষি ও রক্তক্ষয়ী সংঘর্ষ এক ম্যাচে ২৩ লাল কার্ড দেখে স্তম্ভিত ফুটবল বিশ্ব – বার্তা.in
News Desk: ব্রাজিলের ফুটবল মাঠে নজিরবিহীন এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো। চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মিনেইরো এবং ক্রুজেইরোর মধ্যকার ক্যাম্পিওনাতো মিনেইরো-র ফাইনাল ম্যাচটি ফুটবলীয় লড়াই ছাপিয়ে রণক্ষেত্রে পরিণত হয়। ম্যাচের শেষ মুহূর্তে খেলোয়াড়দের মধ্যে শুরু হওয়া হাতাহাতি, লাথি ও ঘুষির জেরে রেফারি রেকর্ড ২৩ জন ফুটবলারকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।বেলো হরিজন্তেতে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ফাইনালে ১-০ গোলে জয় পায় ক্রুজেইরো। কাইও জর্জের করা একমাত্র গোলে দলটি যখন শিরোপার সুবাস পাচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে উত্তেজনার সূত্রপাত ঘটে। ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান গোলমুখে বল দখলের