পুণে বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান – বার্তা.in
News Desk: ইন্দোর থেকে পুণেগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১২৪৫ বিমানটি বৃহস্পতিবার অবতরণের সময় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ১৬০ জন যাত্রী নিয়ে রানওয়ে স্পর্শ করার মুহূর্তেই বিমানটি আচমকা বেসামাল হয়ে পড়ে। পাইলট তৎক্ষণাৎ বিচক্ষণতার পরিচয় দিয়ে অবতরণ স্থগিত করেন এবং ‘গো অ্যারাউন্ড’ প্রক্রিয়ায় পুনরায় আকাশে উড়াল দেন।এই আকস্মিক ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ২৫ মিনিট আকাশে চক্কর কাটার পর পাইলট দ্বিতীয়বার প্রচেষ্টায় সফলভাবে বিমানটিকে রানওয়েতে নামাতে সক্ষম হন। নিরাপদ অবতরণের পর উৎকণ্ঠায় থাকা যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন