বাংলাদেশ ও কলকাতায় শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কিত সাধারণ মানুষ – বার্তা.in
News Desk: শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে বাংলাদেশ ও ভারতের কলকাতায় এক মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪ এবং উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার দূরে সাতক্ষীরার আশাসুনি। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ৫.৩ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন ভূ-পৃষ্ঠের ৯.৮ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের ফলে ঢাকা ও কলকাতার বাসিন্দারা তীব্র কম্পন অনুভব করেন। প্রাণভয়ে অনেক মানুষ ঘরবাড়ি ও বহুতল ভবন ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ও আইফোন অ্যালার্ট সিস্টেমে ভিন্ন