বন্ধু দেশের গোলায় মাঝআকাশে ছারখার মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ – বার্তা.in
News Desk: ইরানের হামলা নয় বরং খোদ মিত্রদেশ কুয়েতের গোলায় ধ্বংস হলো আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৫। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। পেন্টাগন জানিয়েছে, ভুলবশত নিজেদের বন্ধু দেশের হামলাতেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।মাঝআকাশে বিস্ফোরণ ঘটার পর প্রায় ৩০ সেকেন্ড ধরে চক্কর কেটে মাটিতে আছড়ে পড়ে মার্কিন বিমানটি। ইরানের সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এই ধ্বংসলীলার ভিডিও প্রকাশ করার পর থেকেই নানা জল্পনা শুরু হয়েছিল। তবে স্বস্তির খবর এটাই যে, বিমানটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আগেই পাইলটরা সুরক্ষিতভাবে প্যারাসুটের সাহায্যে