‘একটা ভোট থাকলেও আমিই জিতব’, নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মমতা – বার্তা.in
News Desk: কলকাতা: দোল ও হোলির উৎসবের আবহে রাজনীতির ময়দান তপ্ত করে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রাক-হোলি উৎসবের মঞ্চ থেকে একদিকে যেমন সম্প্রীতির বার্তা দিলেন, ঠিক তেমনই ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন নির্বাচন নিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করলেন তিনি। চড়া সুরে তৃণমূল নেত্রীর ঘোষণা, “বিজেপি যত চক্রান্তই করুক, একটা ভোট থাকলেও ভবানীপুর থেকে আমিই জিতব।”কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের মারাত্মক অভিযোগউৎসবের মেজাজে থাকলেও এদিন রীতিমতো ‘রণং দেহি’ মূর্তিতে ধরা দেন মুখ্যমন্ত্রী। সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি