আমার মৃত্যু হবে লড়তে লড়তেই! ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের ডাক মমতার – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক, কলকাতা: আসন্ন নির্বাচনের আগে বাংলাজুড়ে ভোটার তালিকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোল ও হোলি উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে রীতিমতো রণংদেহি মেজাজে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন তিনি। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, ভয় দেখিয়ে বাংলাকে স্তব্ধ করা যাবে না, বরং শেষ রক্তবিন্দু দিয়ে তিনি এই অন্যায়ের প্রতিবাদ করবেন।ভোটার তালিকায় ভয়াবহ কারচুপির অভিযোগকলকাতার উৎসবের মেজাজে রাজনৈতিক বারুদ মিশিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলায় প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছে।