সীমান্তে কাঁটাতার ও বিএসএফ ক্যাম্প তৈরিতে মমতার সবুজ সংকেত? ১০৫ একর জমি নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের – বার্তা.in
News Desk: সীমান্তে নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আন্তর্জাতিক সীমান্তে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বিএসএফ-এর ৯টি নতুন সীমান্ত চৌকি (বিওপি) তৈরির জন্য প্রায় ১০৫ একর জমি কেন্দ্রকে হস্তান্তরের তোড়জোড় শুরু করেছে নবান্ন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত বিশেষ মন্ত্রিগোষ্ঠী সম্প্রতি এই জমি হস্তান্তরের প্রস্তাবে প্রাথমিক সম্মতি দিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসকে নিয়ে গঠিত এই কমিটি গত শুক্রবার নবান্নে এক বৈঠকে জমি সংক্রান্ত জটিলতা কাটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রস্তাবিত পরিকল্পনার মূল