খামেনির মৃত্যুতে তোলপাড় ভারত! জারি হাই অ্যালার্ট – বার্তা.in
News Desk: নয়াদিল্লি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণের খবরে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক ভূরাজনীতি। এই ঘটনার রেশ ধরে ভারতে বড় ধরনের বিক্ষোভ বা সহিংসতার আশঙ্কায় দেশজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ এবং সম্ভাব্য জঙ্গি তৎপরতা রুখতে রাজ্যগুলোকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের একগুচ্ছ কড়া নির্দেশ:দূতাবাসে কঠোর পাহারা: দিল্লি ও মুম্বইসহ বিভিন্ন শহরে থাকা আমেরিকা, ইজরায়েল এবং ইরানের দূতাবাস ও কনসুলেটগুলোর নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।জঙ্গি হামলার আশঙ্কা: গোয়েন্দা রিপোর্টে জানানো হয়েছে, এই