ইডেনেই ভাগ্য নির্ধারণ: ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালে ভারত – বার্তা.in
News Desk: দক্ষিণ আফ্রিকার কাছে হারের ধাক্কা সামলে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে দাপুটে জয় তুলে নিল ভারত। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে অভিষেক শর্মার ৫৫ এবং হার্দিক পাণ্ডিয়ার বিধ্বংসী ৫০ রানের সৌজন্যে ২০ ওভারে ২৫৬ রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ দলীয় স্কোর। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ে লড়াই করলেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হার মানতে বাধ্য হয়।সুপার এইটের গ্রুপ ১-এর সমীকরণ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা ইতিপূর্বেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। বর্তমানে দ্বিতীয় স্থানের জন্য মূল লড়াই ভারত ও