ভারতের ‘সিঁদুর’ অভিযানের ক্ষত না শুকাতেই তছনছ পাকিস্তানের নূর খান বিমানঘাঁটি – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক: ভারতের প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ এবার চরমে পৌঁছাল। গত বছর ভারতের ‘সিঁদুর’ অভিযানে বিধ্বস্ত হওয়া রাওয়ালপিণ্ডির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটি আবারও ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করল তালিবান বাহিনী।রবিবার গভীর রাতে চালানো এই ভয়াবহ হামলার পর কাবুল প্রশাসনের দাবি, গত কয়েকদিন ধরে পাকিস্তানের আকাশপথের আগ্রাসনের যোগ্য জবাব দিতেই এই প্রত্যাঘাত করা হয়েছে। উল্লেখ্য, রাজধানী ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিটি পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মেরুদণ্ড। গত বছর ভারতীয় বায়ুসেনার ব্রহ্মস