ইজরায়েল-ইরান যুদ্ধের আবহে উত্তাল বিশ্ব, মাঝরাতেই মোদীর জরুরি বৈঠক – বার্তা.in
News Desk: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে ক্রমাগত ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে ইরানি শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর মৃত্যুর খবর সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। এই সংকটজনক পরিস্থিতিতে রাজস্থান, গুজরাট ও দক্ষিণ ভারত সফর শেষ করে দিল্লি ফিরেই কালবিলম্ব না করে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিএসসি-র (CCS) হাই-লেভেল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার গভীর রাত পর্যন্ত চলা এই বৈঠকে ভারতের কৌশলগত অবস্থান এবং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।আরব দুনিয়ার পাশে ভারত