জ্বালানি তেলের বাজারে আগুন! আমেরিকা-ইরান যুদ্ধের আবহে ১৫ মাসের রেকর্ড উচ্চতায় অপরিশোধিত তেল – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের ইরান অভিযানের খবরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ৭ শতাংশ বেড়ে গিয়েছে। যা গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। বর্তমানে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ৮২.৩৭ ডলারে পৌঁছেছে।সংকটের মূলে হরমোজ প্রণালীবিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ যাতায়াত করে হরমোজ প্রণালী দিয়ে। ইরান এই সামুদ্রিক পথ বন্ধ করার হুমকি দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০টি তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে পড়েছে।