ভোটার তালিকা সংশোধনে রাজ্য ও কমিশনকে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি – বার্তা.in
News Desk: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই কাজে যুক্ত বিচার বিভাগীয় অফিসারদের প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক ও পরিকাঠামোগত সহায়তা দিতে হবে। কোনোভাবেই এই প্রক্রিয়ায় গাফিলতি বা বাহানা বরদাস্ত করা হবে না।আদালত নির্দেশ দিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত প্রায় ১০ লক্ষেরও বেশি দাবি ও আপত্তি খতিয়ে দেখার পর বিচার বিভাগীয় অফিসাররা যে সিদ্ধান্ত দেবেন, তার বিরুদ্ধে আপিল