ভোটের মুখে তামিলনাড়ুতে ৪৪০০ কোটির মাস্টারস্ট্রোক মোদির – বার্তা.in
News Desk: মাদুরাইদক্ষিণের রাজ্যে ভোটের দামামা বাজার আগেই বড়সড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তামিলনাড়ুর ভোল বদলে দিতে ৪,৪০০ কোটি টাকারগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পর্যটন— মোদির এই ‘উপহার’ ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক চর্চা।মাদুরাইয়ের সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষ্যে তামিলনাড়ু এক নির্ণায়ক ভূমিকা পালন করবে। রাজ্যের ইতিহাস ও সংস্কৃতিকে হাতিয়ার করে তিনি জানান, আদিচানাল্লুরের মতো ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা হবে। এর পাশাপাশি পুলিকট হ্রদ