আট মাস পর কাটল অচলাবস্থা, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে বসল সরকারি প্রশাসক – বার্তা.in
News Desk: নিজস্ব প্রতিনিধি, তমলুকপূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে দীর্ঘ আট মাসের প্রশাসনিক শূন্যতা অবশেষে কাটল। উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশে কলেজে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাজ্য পাবলিক ইনস্ট্রাকশন বিভাগের অফিসার অনির্বাণ চট্টোপাধ্যায়। গত ২৮ ফেব্রুয়ারি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন অবসর নেওয়ার পর, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সঞ্চিতা মুখোপাধ্যায়।কেন এই ডামাডোল?২০২১ সালে স্থানীয় বিধায়ক সৌমেন মহাপাত্র এই কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছিলেন। ২০২৫ সালের শেষ পর্যন্ত সেই বোর্ডের মেয়াদ থাকলেও, হঠাৎই গত ১ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ