Admin

বাংলার বুথে বুথে এবার কড়া নজরদারি এবং বাড়তি সুবিধা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার – বার্তা.in

বাংলার বুথে বুথে এবার কড়া নজরদারি এবং বাড়তি সুবিধা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার – বার্তা.in

News Desk: পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যে ভোট প্রস্তুতি খতিয়ে দেখে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন যে, কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করাই কমিশনের একমাত্র লক্ষ্য এবং নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের কোনো গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।গণতন্ত্রের এই উৎসবে বাংলার মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে তিনি জানান, এ রাজ্যে ভোটের হার সবসময়ই আশাব্যঞ্জক থাকে। এবারের নির্বাচনে রাজ্যে ৮০ হাজারের বেশি পোলিং স্টেশন 
ফালাকাটায় স্কুল ফাঁকি দিয়ে নদীতে স্নান, তলিয়ে মৃত্যু ২ স্কুল পড়ুয়ার – বার্তা.in

ফালাকাটায় স্কুল ফাঁকি দিয়ে নদীতে স্নান, তলিয়ে মৃত্যু ২ স্কুল পড়ুয়ার – বার্তা.in

News Desk: স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ডডুয়া নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হলো দুই পড়ুয়ার। মঙ্গলবার ফালাকাটার ধনীরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের সরুগাও চা বাগান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ছয় বন্ধু মিলে স্কুলে না গিয়ে নেপালি বস্তি সংলগ্ন নদীতে স্নান করতে নামে। সেই সময়ই গভীর জলের টানে আচমকা তলিয়ে যায় দুই নাবালক।ভয়ে বাকি চার বন্ধু বাড়িতে খবর দিলে স্থানীয় বাসিন্দা ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ উদ্ধারকাজে নামে। দীর্ঘ প্রচেষ্টার পর এক জনের দেহ উদ্ধার হলেও, অপরজনের খোঁজে নামানো হয় এনডিআরএফ 
‘দুঃসাহস ভালো নয়’, প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর – বার্তা.in

‘দুঃসাহস ভালো নয়’, প্রশাসনিক বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া নিশানা মুখ্যমন্ত্রীর – বার্তা.in

News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, ভোটের আগে রাজ্যের প্রশাসনিক কর্তাদের অযথা ভয় দেখানো হচ্ছে।বৈঠকে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে পুলিশকে কড়া নির্দেশ দেওয়ার পাশাপাশি কর্তব্যে গাফিলতি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয় কমিশন। এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস নয়। মে মাসের পর মুখ্য নির্বাচন কমিশনার নিজের পদে আদৌ থাকবেন কি না, সেই প্রশ্নও তোলেন 
লালগোলায় ভাড়া বাড়িতে ঢুকে দু’জনের ওপর ধারালো অস্ত্রে নৃশংস হামলা, অবস্থা আশঙ্কাজনক – বার্তা.in

লালগোলায় ভাড়া বাড়িতে ঢুকে দু’জনের ওপর ধারালো অস্ত্রে নৃশংস হামলা, অবস্থা আশঙ্কাজনক – বার্তা.in

News Desk: সোমবার দুপুরে মুর্শিদাবাদের লালগোলার উত্তর সুন্দরগঞ্জ এলাকায় এক ভাড়া বাড়িতে ঢুকে গৃহবধূ শামীমা খাতুন ও যুবক সাহিল শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। আর্তচিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে পুলিশে খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শরীরে গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ব্যক্তিগত সম্পর্কজনিত বিবাদের জেরেই এই প্রাণঘাতী হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। প্রকৃত কারণ 
শিল্পার ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা, অভিনেত্রীকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট – বার্তা.in

শিল্পার ছবি ও কণ্ঠস্বর ব্যবহারে নিষেধাজ্ঞা, অভিনেত্রীকে বড় স্বস্তি দিল বম্বে হাইকোর্ট – বার্তা.in

News Desk: আইনি জটিলতার মাঝেই বড়সড় স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। অনুমতি ছাড়া এখন থেকে আর কেউ অভিনেত্রীর নাম, ছবি, কণ্ঠস্বর বা ব্যক্তিত্ব ব্যবহার করতে পারবে না। মঙ্গলবার শিল্পার করা এক মামলার প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট এই রক্ষাকবচ প্রদান করেছে।বিগত কয়েক মাস ধরে আর্থিক প্রতারণার অভিযোগ এবং লুক-আউট নোটিশের কারণে শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা সংবাদ শিরোনামে রয়েছেন। তবে নিজের ব্যক্তিগত অধিকার রক্ষায় গত বছরের নভেম্বরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার বা ঐশ্বর্য রাই বচ্চনের মতো এর আগে একাধিক 
নিহত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে বিশ্বজুড়ে তীব্র শোরগোল – বার্তা.in

নিহত ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু? ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ঘিরে বিশ্বজুড়ে তীব্র শোরগোল – বার্তা.in

News Desk: ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে একটি চাঞ্চল্যকর দাবি ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সোমবার ইরানের একটি সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। তবে ওই প্রতিবেদনে হামলার নির্দিষ্ট সময়, স্থান বা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।প্রতিবেদনটিতে কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে, গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ পায়নি এবং ইজরায়েলি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী তার বাসভবনের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন 
ভোটার তালিকায় নাম বাদ? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, নিয়োগ হবে বিশেষ ট্রাইব্যুনাল – বার্তা.in

ভোটার তালিকায় নাম বাদ? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, নিয়োগ হবে বিশেষ ট্রাইব্যুনাল – বার্তা.in

News Desk: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর সংক্রান্ত বিতর্কে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেসব আবেদন বাতিল হয়েছে, সেগুলির শুনানির জন্য একটি বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করতে হবে।আদালতে শুনানির সময় আইনজীবী গোপাল এস জানান, এই বিপুল সংখ্যক আপিল যদি সরাসরি হাইকোর্টে যায়, তবে বিচারব্যবস্থার ওপর প্রবল চাপ সৃষ্টি হবে। এই সমস্যার সমাধানে সুপ্রিম কোর্ট নতুন ব্যবস্থার প্রস্তাব দেয়। নির্দেশ অনুযায়ী, একজন প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে এই ট্রাইব্যুনাল 
ভোটার তালিকা সংশোধনে রাজ্য ও কমিশনকে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি – বার্তা.in

ভোটার তালিকা সংশোধনে রাজ্য ও কমিশনকে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি – বার্তা.in

News Desk: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এই কাজে যুক্ত বিচার বিভাগীয় অফিসারদের প্রয়োজনীয় সমস্ত লজিস্টিক ও পরিকাঠামোগত সহায়তা দিতে হবে। কোনোভাবেই এই প্রক্রিয়ায় গাফিলতি বা বাহানা বরদাস্ত করা হবে না।আদালত নির্দেশ দিয়েছে যে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া সংক্রান্ত প্রায় ১০ লক্ষেরও বেশি দাবি ও আপত্তি খতিয়ে দেখার পর বিচার বিভাগীয় অফিসাররা যে সিদ্ধান্ত দেবেন, তার বিরুদ্ধে আপিল 
১০ লক্ষ ভোটারের সমস্যা সমাধানে কমিশনের ভুলেই বিপাকে বিচার বিভাগ জানাল সুপ্রিম কোর্ট – বার্তা.in

১০ লক্ষ ভোটারের সমস্যা সমাধানে কমিশনের ভুলেই বিপাকে বিচার বিভাগ জানাল সুপ্রিম কোর্ট – বার্তা.in

News Desk: নির্বাচন কমিশনের গাফিলতি এবং যান্ত্রিক ত্রুটির জেরে বিচার বিভাগকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে কড়া পর্যবেক্ষণ জানাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, কমিশনের কিছু ভুলের মাশুল গুনতে হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকদের। এই পরিস্থিতিতে বিচার বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলেও বার্তা দিয়েছে আদালত।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে যে, এ পর্যন্ত বিচার বিভাগীয় আধিকারিকরা ১০ লক্ষেরও বেশি ভোটার সংক্রান্ত জটিলতা বা ‘অ্যাডজুডিকেশন’ সমস্যার সমাধান করেছেন। বিপুল 
ভোটের মুখে মমতার রোষে মলয় ঘটক কেড়ে নেওয়া হলো আইন দপ্তরের দায়িত্ব – বার্তা.in

ভোটের মুখে মমতার রোষে মলয় ঘটক কেড়ে নেওয়া হলো আইন দপ্তরের দায়িত্ব – বার্তা.in

News Desk: রাজ্য রাজনীতিতে ফের বড়সড় রদবদলের ইঙ্গিত। লোকসভা নির্বাচনের মুখে এবার তৃণমূলের বর্ষীয়ান নেতা মলয় ঘটককে নিয়ে তৈরি হলো প্রবল অস্বস্তি। প্রশাসনিক সূত্রের খবর, আইন দপ্তরের কাজ থেকে আপাতত দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে মলয় ঘটককে। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি, তবে নবান্ন ও তৃণমূলের অন্দরে এই নিয়ে চর্চা তুঙ্গে।জানা গিয়েছে, সম্প্রতি কয়েকজন জুডিশিয়াল অফিসারের বদলি এবং বার কাউন্সিলের নির্বাচন ঘিরে মলয় ঘটকের পদক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। বিষয়টির মীমাংসার জন্য গত শুক্রবার ধর্মতলায় তৃণমূল নেত্রীর ধরনা