১ কোটি মানুষের ভোট কি বিপদে? কমিশনের বিরুদ্ধে রাজপথে নামছেন মমতা – বার্তা.in
News Desk: ভোটের আগে বঙ্গে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। ভোটার তালিকা থেকে প্রায় ৬৩ লক্ষ বৈধ নাম বাদ যাওয়া এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ থাকায় এবার সরাসরি সংঘাতের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, এটি গণতান্ত্রিক কণ্ঠরোধের এক পরিকল্পিত নীল নকশা।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক দাবি করেছেন যে, এসআইআর-এর নামে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিপুল ‘অসঙ্গতি’র প্রতিবাদে আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান-বিক্ষোভে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের হুঁশিয়ারি,