ভোটের জন্য আমাদের ব্যবহার করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক সংখ্যালঘু যুবক – বার্তা.in
News Desk: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তির একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন। ভাইরাল ওই ভিডিও ক্লিপটিতে ওই ব্যক্তিকে দাবি করতে শোনা যাচ্ছে যে, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোটের স্বার্থে তাদের ব্যবহার করে, কিন্তু বিনিময়ে তাদের কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।ভাইরাল ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তি অভিযোগ করেন, “বাংলায় মুসলিমদের জন্য কোনো উল্লেখযোগ্য কলেজ, বিশ্ববিদ্যালয় বা স্কুল তৈরি করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কেবল ভোট লুট করতে এবং হিন্দুদের ভয় দেখাতে ব্যবহার করেছেন।” তিনি